| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোনালদো ছাড়তে পারেন সৌদি ক্লাব

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 99539 বার পঠিত
রোনালদো ছাড়তে পারেন সৌদি ক্লাব

ফুটবলবিশ্বকে চমকে দিয়ে ২০২২ সালের শুরুতেই পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের প্রো লিগে যোগ দেন। তার পথ ধরে আরও বড় কিছু নাম ভিড়তে থাকেন ইউরোপ এবং অন্যান্য অঞ্চলের ক্লাব ছেড়ে দেশটিতে। কিন্তু সৌদি আরবের দীর্ঘমেয়াদী প্রকল্প পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে পথপ্রদর্শক সিআরসেভেনের সঙ্গে। ফলে  আল নাসরের পরপর দুটি ম্যাচ বয়কট করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।


পর্তুগিজ তারকা চেয়েছিলেন আল ইত্তিহাদ থেকে আল হিলালে যেন করিম বেনজেমারের দলবদল অন্যায্য এবং পিআইএফ প্রকল্প আল হিলালের শিরোপা জয়ের পথ সুগম করবে। ইতিমধ্যে  রোনালদো দুই ম্যাচ বয়কট করেছেন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে ক্লাবের ট্রান্সফার কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণে। শোনা যাচ্ছে নিজেদের নীতি পরিবর্তন না করলে আগামী জুনে ক্লাব ছাড়তে পারেন পর্তুগিজ সুপারস্টার বলছে সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন। 


সৌদি প্রো লিগের সবচেয়ে সফল ক্লাব আল হিলাল। চলতি মৌসুমে আল নাসর তাদের শক্তিমত্তা বাড়াতে একজন ইরাকি মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে। শিরোপা প্রতিযোগিতায় আল নাসর বাকিদের সঙ্গে পিছিয়ে পড়ছে এমন শঙ্কা থেকেই রোনালদো দলের সঙ্গে অনুশীলন করলেও প্রতিবাদস্বরূপ মাঠে নামা থকে বিরত থেকেছেন। তবে তার পুনরায় মাঠে ফেরার নির্ভর করছে আল নাসর ম্যানেজমেন্টের প্রতিক্রিয়ার ওপর।


আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কোতিনিয়ো এবং ক্লাবের প্রধান নির্বাহী হোসেন সেমেদোকে পিআইএফ ফান্ডের দায়িত্ব থেকে বরখাস্ত করা হলে ক্ষিপ্ত  করে রোনালদোকে। দলের শক্তি বাড়ানোর পথে জর্জ জেসুস ও হন বাঁধার সম্মুখীন। এমন পদক্ষেপ আল নাসরের খরচের সুযোগও কমিয়ে দিয়েছে। এদিকে স্কোয়াডের শক্তি বাড়াতে সৌদি যুবরাজ আলওয়ালিদ বিন তালাল আলসাউদের কাছ থেকে আল হিলাল বড় অঙ্কের আর্থিক সুবিধা পাচ্ছে। 


সূত্র জানায়, আল হিলালের ২৫ শতাংশ মালিকানার ভাগিদার বিলিনিয়ার ব্যবসায়ী যুবরাজ আলওয়ালিদ যিনি বেনজেমাসহ পুরো দলবদলের খরচ বহন করেছেন এবারের ট্রান্সফার ‍উইন্ডোতে। বাকি ৭৫ শতাংশ মালিকানা পিআইএফ প্রজেক্টের। ২০২২ সালে আল নাসরে যুক্ত হওয়া রোনালদো এখনও বড় কোনো ট্রফি জিততে না পারলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব এলেও তিনি অন্যদিকে যেতে চান না বিশ্বকাপের প্রস্তুতির মাঝে।২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে সিআরসেভেনের এদিকে সৌদি প্রো লিগও হারাতে চায় না তাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডরকে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪