| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানকে ধন্যবাদ : আসিফ নজরুল

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 98604 বার পঠিত
পাকিস্তানকে ধন্যবাদ : আসিফ নজরুল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানিয়ে পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো খুবই উপযুক্ত সিদ্ধান্ত।


ভারতের বিপক্ষে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত এবং আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। ।বৈঠকে শেহবাজ শরিফ আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। এ সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া হয়েছে। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি একেবারেই যথাযথ সিদ্ধান্ত।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪