| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনা

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 99358 বার পঠিত
মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনা

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি ফুটবল ক্যারিয়ারের শেষপ্রান্তে অবস্থান করছেন। আমেরিকার এমএলএস কাপে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে। এখানেই হয়তো পেশাদার ফুটবলের শেষ দেখলেও আটবারের ব্যালন ডি’অর জয়ী  তারকাকে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব কর্তৃপক্ষ ফেরাতে চাইছে শৈশবের ক্লাবে।   

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায় ২০২৭ সালের প্রথমার্ধে তাকে দলে ভেড়ানোর চেষ্টা চলছে। নিওয়েলসের সহ-সভাপতি হুয়ান ম্যানুয়েল মেডিনা বলেন,‘‘এটি শুধু ক্লাবকেন্দ্রিক উদ্যোগ নয়। এটা নিওয়েলসের চেয়েও বড় একটি প্রকল্প। রোজারিও শহর, প্রদেশ এবং আর্জেন্টাইন ফুটবল সবাই এতে জড়িত।”


গত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। ২০২৮ সালের শেষ পর্যন্ত  ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। এমএলএসে ইতিহাসও গড়েছেন মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এমএলএসের সবচেয় মূল্যবান পুরস্কারই জেতেনি  ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতাতেও বড় ভূমিকা রেখেছেন তিনি।


মেসি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলে সেখান থেকেই পাড়ি জমান বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে তিনি জিতেছেন ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ এবং ৩টি ক্লাব বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি। সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ক্যারিয়ারের ৪০৫তম অ্যাসিস্ট করেন তিনি। যার মাধ্যমে পেলের রেকর্ডকেও পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪