| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 101902 বার পঠিত
সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 


কিন্তু এ ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তা  ডিএমপির দৃষ্টিগোচর হওয়ায়  এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং এতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। ওই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারী ও আহত হন। 

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য  বিনীত অনুরোধ করেছে ডিএমপি

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪