| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের প্রতি সমবেদনা, বিশ্বকাপ মিশনে স্কটল্যান্ড

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 97148 বার পঠিত
বাংলাদেশের প্রতি সমবেদনা, বিশ্বকাপ মিশনে স্কটল্যান্ড

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ছিল পুরো প্রস্তুতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছিল দলও তবে নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের খেলার দাবি প্রত্যাখ্যান করে বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। শনিবার (৭ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্কটিশরা। 

স্কটিশ স্পিনার মার্ক ওয়াট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘প্রথমত বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমরা খুবই সমব্যথী। কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের এখানে ) থাকা উচিত ছিল।’ স্কটল্যান্ড যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বলে উল্লেখ করেন মার্ক ওয়াট বলেন, তারা বিশ্বাস করেন র‍্যাংকিং এ এগিয়ে থাকা দলকে হারাতে তারা পুরোপুরি প্রস্তুত।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪