| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসন ১৪ ও ১৬ : সেনাবাহিনী

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 101682 বার পঠিত
ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসন ১৪ ও ১৬ : সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ ও ১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে অবিহিত করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে ১৮ শতাংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এরমধ্যে ১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলেন ফুয়াদ মাসরুর। 


নির্বাচনকালীন পেশাদারিত্ব বজায় রেখে নিউজ কাভার করতে সাংবাদিকদের যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা প্রাথমিক যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোের অনুরোধ করেন ক্যাম্প কমান্ডার। নিরাপত্তা নিশ্চিতে ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে হিসেবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা দেবে সেনাবাহিনী।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪