চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে জয়ের খোঁজে থাকা দুই দলই মাঠে নেমেছে পূর্ণ শক্তি নিয়ে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের একাদশে রয়েছেন ফিন অ্যালেন ও টিম সাইফার্টের মতো বিধ্বংসী ওপেনাররা। মিডল অর্ডারে আছেন রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের মতো অভিজ্ঞ ব্যাটাররা। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন ও ম্যাট হেনরি।
অন্যদিকে আফগানিস্তান দলেও রয়েছে শক্তিশালী স্কোয়াড। ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান, অলরাউন্ড বিভাগে মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই এবং বোলিংয়ে রশিদ খান, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকির ওপর ভরসা রাখছে দলটি।
নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও জ্যাকব ডাফি।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকি, জিয়াউর রহমান ও মুজিব উর রহমান।