চেলসি মিডফিল্ডার কোল পালমার অপটা-র তথ্য অনুযায়ী, ইংলিশ ফুটবলের ইতিহাসের পাতায় গতকাল (শনিবার) প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ যুগে তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিকের মধ্য দিয়ে নাম লিখলেন । উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জয়ের এই কীর্তিতে ব্লুর নাম্বার টেন পেনাল্টি থেকে ১৩ ও ৩৫ মিনিটে দুইটি এবং ৩৮ মিনিটে কুকুরেল্লার নিচু ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে জাল কাঁপিয়ে পালমার করেছেন হ্যাটট্রিক।
তরুণ ইংলিশ ফুটবলার এভারটন ও ব্রাইটনের বিপক্ষেও প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন। গোলমুখের সামনে দারুণ ছন্দে থেকে একই কীর্তি গড়লেন আরেকবার। যেখানে অনেক খেলোয়াড় হ্যাটট্রিকের জন্য পুরো ক্যারিয়ার পার করেন, সেখানে পালমার হাফটাইমের আগেই তা করে দেখালেন তিন বার।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে তিন গোলে পালমার চেলসিতেও গড়েছেন রেকর্ড। প্রিমিয়ার লিগে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ চারটি হ্যাটট্রিকে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা ও জিমি ফ্লয়েড হাসেলবাইঙ্ক হ্যাটট্রিকে পড়ে গেলেন পেছনে।