আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা। রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিদামবরাম স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও তা সামালে নেন গুলবাদিন নাইব ও সেদিকুল্লাহ আতাল।
তৃতীয় উইকেটে গুলবাদিন নাইব ও সেদিকুল্লাহ আতালের জুটি থেকে আসে ৭৯ রান। সর্বোচ্চ ৬৩ রান করে গুলবাদিন। এছাড়া ডারউইস রসুলি ২০, আজমতউল্লাহ ওমরজাই ১৪ ও মোহাম্মদ নবী ১০ রানের সুবাদে ১৮২ রানে থামে আফগানরা।
নিউজিল্যান্ড রানের জবাবে দ্বিতীয় ওভারেই ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্রর দুই উইকেট হারায়। তৃতীয় উইকেটে নামা গ্লেন ফিলিপসকে নিয়ে চাপ সামলে নিয়ে ওপেনার সেইফার্ট ফিফটির দেখা পান। ৬৫ রানের ইনিংসে তার সাতটি চার ও তিনটি ছয়ের মার রয়েছে। মার্ক চ্যাপম্যান করেন ২৮ রান।
নিউজিল্যান্ড শেষ পর্যন্ত মিচেল স্যান্টারের ব্যাটে ভর করে জয়ের বন্দরে নোঙর করে। আগামী মঙ্গলবার একই মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। আর বুধবারে আফগানদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।