টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ায় টালমাটাল ক্রিকেট অঙ্গনে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে বিপাকে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুই পক্ষের মধ্যকার অচলাবস্থা নিরসনে গতকাল লাহোরে পৌউছাল আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠকে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছে আইসিসি। এছাড়া বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে।
এই পুরো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকায় পিসিবি প্রধান মহসিন নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে বিসিবির সাথে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সংকট নিরসনের জন্য একটি ফর্মুলাও প্রস্তুত করেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি।
সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিপূরণের পাশাপাশি বিশ্বকাপের লভ্যাংশসহ ভবিষ্যতে ভারতে খেলা হলে হাইব্রিড মডেলে খেলার সুযোগ পেতে পারে এমন আলোচনায় পিসিবি প্রধান সমন্বয়কারী হিসেবে আইসিসি ও বিসিবির হয়ে কাজ করেছে। পরবর্তী পদক্ষেপের জন্য আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা বিকেলেই আবার আলোচনায় বসতে পারেন। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না সেই সিদ্ধান্তও দ্রুত হবে বলে জানা গেছে বিসিবি সূত্রে।