| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নাহিদ ইসলামের বাসায়

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 90394 বার পঠিত
তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নাহিদ ইসলামের বাসায়

রাজধানীর বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম–এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাসায় প্রবেশের সময় নাহিদ ইসলাম ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম–কে বুকে টেনে নেন তারেক রহমান। নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলহুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অপরদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির অন্যান্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সাক্ষাৎ দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে পারস্পরিক সৌহার্দ্য ও ইতিবাচক সংলাপের ইঙ্গিত বহন করে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪