| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিষাণ আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে : কোচ মাইক হেসন

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 90230 বার পঠিত
কিষাণ আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে : কোচ মাইক হেসন


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে ছিল শঙ্কা। পাকিস্তান সরকার তাদের খেলার অনুমোদন দিলে গতকাল (রোববার) কলম্বোতে মুখোমুখি হয় দুই দল। অনেকেই ধারণা করেছিল পাকিস্তান গড়ে তুলবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বিধি বাম আগের রূপেই দেখা গেল সালমান আগাদের। 

টস হেরে আগে ব্যাট করতে নামা ভারত ইশান কিষাণের ফিফটিতে ৭ উইকেটে করে ১৭৫ রান। জাবাবে রান তাড়া করতে নেমে পাকিস্তান ১১৪ রানে অলআউট হয়ে  ৬১ রানের পরাজয়ে মাঠ ছাড়ে তারা। 

এই স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা দল জেতে এমন ধারনার পরেও টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া পাকিস্তানের কোচ হেসন বলেন, 'আমরা ভালো শুরু করেছিলাম, শুরুতে বল বেশ স্পিন করছিল কিন্তু কিষাণ আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে।’ তিনি আরও বলেন, ভারতের বিপক্ষে পাকিস্তান, একটা বিশাল ম্যাচ। আমরা টানা ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ছিলাম। হতাশায় এই মুহূর্তে ড্রেসিংরুম থমথমে। কারণ পাকিস্তানের কাছে এই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ।’

গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ফাইনালসহ তিন ম্যাচের সবগুলো হার হেসন সেবার ডাগআউটে বসে দেখেছিলেন। এবার দেখলেন ভারতের কাছে টানা চতুর্থ হার। দলের ওপর থেকে আশা না হারিয়ে ঘুরে দাঁড়াবার আত্মবিশ্বাস ধরে রেখেছেন হেসন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪