টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে সুপার এইটে নিউজিল্যান্ড। কানাডার যুবরাজ সিং সামরার রেকর্ড গড়া সেঞ্চুরি ছাপিয়ে ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে বড় জয় পেয়েছে তারা।
আগে ব্যাটিং করে চেন্নাইয়ে নিজেদের সর্বোচ্চ ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে কানাডা। কোনো অসুবিধা ছাড়াই ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৬ রান সফলভাবে তাড়া করে নিউজিল্যান্ড। ‘ডি’ গ্রুপে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে কানাডাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ আটে নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান না হতেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেনকে (২১) হারানোর পর ৭৩ বলে ১৪৬ রানে রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের অবিচ্ছিন্ন জুটিতে জিতে যায় তারা। ৩৯ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৫৯ রানে অপরাজিত থাকেন রাচিন। ৪ চার ও ৬ ছয়ে সাজানো ইনিংসে ৩৬ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন ফিলিপস।