| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাবিবুল বাশার হতে পারেন বিসিবির নতুন প্রধান নির্বাচক

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 88525 বার পঠিত
হাবিবুল বাশার হতে পারেন বিসিবির নতুন প্রধান নির্বাচক

২ বছরের চুক্তিতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। তবে আর এই পদে থাকতে আগ্রহী নন তিনি। গাজী আশরাফ হোসেন লিপু ফেব্রুয়ারী মাসের ৫ তারিখে বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়ে দিয়েছেন।

চুক্তি অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে এ মাসেই তার মেয়াদ শেষ হবে। কিন্তু বিসিবি তাকে আরও লম্বা সময়ের জন্য চাইলে পারিবারিক কারণে লিপু দীর্ঘ চুক্তিতে আগ্রহী না থাকায় প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে খুব দ্রুত। 


এরই মধ্যে বিসিবি সাবেক নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে মূলত ক্রিকেট অপারেশন্স থেকে  হাবিবুল বাশার সুমনকে এ বিষয়ে জানানো হয়েছে। 

তবে প্রধান নির্বাচক হওয়ার এখনই প্রস্তাব গ্রহণ না করে আরো কিছু দিন সময় চেয়েছেন বাশার। তবে তিনি আগ্রহ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক হতে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪