| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্সেনাল ফের হোঁচট খেলো শিরোপা জয়ের দৌড়ে

  • আপডেট টাইম: 19-02-2026 ইং
  • 87925 বার পঠিত
আর্সেনাল ফের হোঁচট খেলো শিরোপা জয়ের দৌড়ে

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনাল দ্বিগুণ লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে। উলভারহ্যাম্পটন নাটকীয় এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে মিকেল আর্তেতার দল। তবে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির সঙ্গে গানারদের ব্যবধান স্রেফ ৫ পয়েন্ট। 

গতকাল (বুধবার) রাতে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল মোলিনাক্স স্টেডিয়ামে প্রতিপক্ষের মাঠে। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মাথায় আরেকটি গোল করলেও, দুটি গোল হজম করে তারা। খেলায় যোগ করা সময়ে গানারদের পা থেকে আত্মঘাতী অবদানে উলভসের শেষ গোলটি আসলে  ২-২ সমতা নিয়ে আর্সেনালকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে তারা। 

বুকায়ো সাকা ও পিয়েরো ইঙ্কাপিয়ের করা গোলের বিপরীতে উলভসের হুগো বুয়েনো এবং আর্সেনাল ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি আত্মঘাতী গোল করেন। এ নিয়ে পরপর দুই ‍ম্যাচে পয়েন্ট খোয়ানো আর্সেনালের সঙ্গে ম্যানসিটির শিরোপার লড়াই আরও জমে উঠেছে।


ম্যাচ শেষে হতাশা নিয়ে আর্সেনালের ইংলিশ তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা বলেন, ‘প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় আমরা নিজেদের মান হারিয়েছি এবং তার শাস্তিও (পয়েন্ট হারানো) পেয়ে গেছি। এখন নিজেদের দিকে মনোযোগ দিয়ে খেলার মান এবং পারফরম্যান্সে উন্নতি করতে হবে।’

চলতি মৌসুমের পয়েন্ট টেবিলে লম্বা সময় ধরে রাজত্ব করা আর্সেনাল ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়েও ছিল। কিন্তু পরপর দুই ম্যাচে ড্র চাপে ফেলে দিয়েছে তাদের। একইসাথে শিরোপা হাতছাড়ার শঙ্কাও তৈরি হয়েছে। এদিকে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান উলভস এবারের প্রিমিয়ার লিগে স্রেফ এক ম্যাচ জিতেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪