ভারত ‘এ’ দলের বিপক্ষে টস হেরে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ফিল্ডিং করছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৩ সালের সবশেষ আসরের ফাইনালে ইমার্জিং এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রথম আসরে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় এবার চ্যাম্পিয়নের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা।
৩ ম্যাচের সব কটি জিতে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের টাইগ্রেসরা সেমিতে পাকিস্তানকে আর অন্যদিকে ভারত শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে মুখোমুখি ফাইনালে।
বাংলাদেশ ‘এ’ একাদশ
ইশমা তানজিম, শামিমা সুলতানা, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন (অধিনায়ক), লতা মণ্ডল, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, সাদিয়া আক্তার, ফাতেমা জাহান সোনিয়া, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা তৃষ্ণা।
ভারত ‘এ’ একাদশ
নন্দিনী কাশ্যপ, ভ্রিন্দা দিনেশ, আনুষ্কা শর্মা, তেজাল হাসাবনিস, রাধা যাদব (অধিনায়ক), মমতা মদিওয়ালা, মিনু মানি, তানুজা কানওয়ার, সোনিয়া মেন্দিয়া, প্রেমা রাওয়াত ও সাইমা ঠাকুর।