লস অ্যাঞ্জেলেসে ৩–০ গোলে হারের পর ক্ষুব্ধ দেখা যায় ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসিকে। ম্যাচ চলাকালীন তাকে রেফারির সঙ্গে কথা কাটাকাটি এবং খেলা শেষের পরও তাকে প্রতিবাদ জানাতে দেখা যায়, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে তদন্ত চালায় মেজর লিগ সকার কর্তৃপক্ষ।
ম্যাচ শেষে রেফারি দল যখন স্টেডিয়ামের ভেতরে তাদের কক্ষে প্রবেশ করছে ওই সময় মেসিও তাদের দিকে এগিয়ে যান। সেই মুহূর্তে সতীর্থ লুইস সুয়ারেজ তাকে ধরে ফিরিয়ে আনেন এবং দুজন একসঙ্গে নিজেদের দলের কক্ষে ফিরে যান। যদি মেসি রেফারিদের কক্ষে প্রবেশ করতেন তাহলে তাকে পড়তে হত ম্যাচ নিষেধাজ্ঞার মুখে।
তবে তদন্ত শেষে সংশ্লিষ্ট সংস্থা জানায়, মেসি কর্মকর্তাদের বিশ্রামকক্ষে প্রবেশ করেননি এবং নিয়মভঙ্গের মতো কোনো কাজও করেননি। ম্যাচ শেষে কোনো কর্মকর্তাও তার বিরুদ্ধে কোন অভিযোগ করেননি। ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো বলেন ম্যাচ শেষ হতেই আমি কক্ষে চলে যাই। মেসিকে রেফারির ওপর ক্ষুব্ধ হতে দেখেননি তিনি।
তদন্তে নিয়মভঙ্গের কোন প্রমাণ না পাওয়ায় শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে মেসির জন্য কোনো শাস্তির ঘোষণা না আসায় পরবর্তী ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারবেন।