| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিগ টেবিলের শীর্ষ চারে ম্যান ইউ

  • আপডেট টাইম: 24-02-2026 ইং
  • 81944 বার পঠিত
লিগ টেবিলের শীর্ষ চারে ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) রেড ডেভিলদের হয়ে ম্যাচে এভারটনের মাঠে বেঞ্জামিন সেসকোর করা একমাত্র কষ্টার্জিত গোলের জয়ে টেবিলের শীর্ষ চারে ম্যানচেস্টার ইউনাইটেড।  হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথম হাফে ম্যানইউ বল নিজেদের দখলে রাখলেও, আক্রমণ তেমন গোছানো ছিল না। ম্যাচের প্রথম ৪৫ মিনিট স্বাগতিকরা সুযোগ তৈরিতে ব্যর্থ হওয়ায় গোলশূন্যভাবেই শেষ হয় ।

ম্যাচের গতি বাড়ে বিরতির পর। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াইয়ে তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল এভারটন। তবে ৭১তম মিনিটে সব পরিকল্পনায় বড় প্রাচীর তৈরি করেন বদলি হিসেবে নামা সেসকো। মাঠে নামার মাত্র ১৩ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে জয়সূচক গোলটি করেন তিনি। 

২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড আর  সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে এভারটন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪