| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ

  • আপডেট টাইম: 25-02-2026 ইং
  • 79916 বার পঠিত
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট এবং চলবে ১৭ আগস্ট পর্যন্ত। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারউইনের মারানা স্টেডিয়ামে। ২০০৪ সালের পর এই ভেন্যুতে আবারও ফিরছে টেস্ট ক্রিকেট। সাম্প্রতিক মৌসুমে এখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ম্যাচ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট, ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। এটি হবে এই ভেন্যুতে প্রথম টেস্ট ম্যাচ আয়োজনের ঘটনা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী  টড গ্রিনবার্গ বলেন, ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেও আগস্টে টেস্ট আয়োজনের সুযোগ পাওয়া বড় অর্জন। সংশ্লিষ্ট রাজ্য সরকার ও ভেন্যু কর্তৃপক্ষের সহযোগিতায় উত্তর অস্ট্রেলিয়ায় বড় মঞ্চে আবারও ক্রিকেট ফেরানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

দুই দলের মধ্যকার এই সিরিজ ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আগস্টের এই লড়াই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪