| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সতীর্থের পিতৃবিয়োগে শোকার্ত ভারতের ড্রেসিংরুম

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 76677 বার পঠিত
সতীর্থের পিতৃবিয়োগে শোকার্ত ভারতের ড্রেসিংরুম

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখা ভারত গতকাল (বৃহস্পতিবার) রাতে চেন্নাইয়ে দারুণ জয় পেয়েছে। ব্যাটার রিংকু সিং অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফিরে যাওয়ায় এই ম্যাচে খেলা হয়নি তার।  ভারতীয় ক্রিকেটের বিরাট সমর্থক খানচাঁদ আলীগড়ে এলপিজি সিলিন্ডার ডেলিভারিম্যানের কাজ করতেন। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলেকে বড় ক্রিকেটার বানাতে সর্বোচ্চটা নিংড়ে দিয়েছেন তিনি। 

গ্রেটার নয়ডার যথরথ হাসপাতালে ক্যানসারের চতুর্থ ধাপে থাকা চিকিৎসাধীন রিংকুর বাবা খানচাঁদ সিং আজ (শুক্রবার) মারা গেছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। সতীর্থের পিতৃবিয়োগে শোকার্ত ভারতের ড্রেসিংরুম।

জিম্বাবুয়ে ম্যাচের আগে সময়মতো রিংকু দলের সঙ্গে যোগ দিলেও জায়গা পাননি একাদশে। ৫ ইনিংস খেলে মাত্র ২৪ রান করা রিংকু এবারের বিশ্বকাপে রয়েছে বাজে ফর্মে। দারুণ ফর্মে থেকে বিশ্বকাপ দলে জায়গা পেলেও লম্বা ইনিংস খেলার সুযোগকে কাজে লাগাতে পারেননি। বড় রান করতে না পারায় স্যামসনকে তার জায়গায় নেওয়া হয়। আর বদলি ফিল্ডার হিসেবে মাঠে ছিল রিংকু।

রিংকুর পুরো পরিবারের প্রতি তার ‘আন্তরিক সমবেদনা ও প্রার্থনা’ জানিয়ে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘রিংকু সিংয়ের বাবা শ্রী খানচাঁদ সিং জি-র প্রয়াণের সংবাদ শুনে অত্যন্ত ব্যথিত হলাম। রিংকু ও তার পরিবারের জন্য এটি একটি অত্যন্ত কঠিন সময়, বিশেষ করে যখন সে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে নিজের দায়িত্ব পালনে অবিচল রয়েছে। আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা তার ও তার প্রিয়জনদের সাথে রয়েছে। ওয়াহেগুরু প্রয়াত আত্মাকে চিরশান্তি দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি ও সাহস দিন।’

কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় ক্রিকেট টিম শেষ সুপার এইট ম্যাচ খেলবে যা তাদের দুই দলের জন্যই ‘ডু অর ডাই’।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪