| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিম্বাবুয়ের সিকান্দার রাজার বিরল কীর্তি

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 76672 বার পঠিত
জিম্বাবুয়ের সিকান্দার রাজার বিরল কীর্তি

জিম্বাবুয়ের সিকান্দার রাজা চেন্নাইয়ে ভারতের বিপক্ষে নাম লিখলেন ইতিহাসের পাতায়। গতকাল (বৃহস্পতিবার) বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক কীর্তি গড়লেন তিনি।  চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে ১৫ রান করতেই ৩ হাজার রানের মাইলফলক ছোঁয়া রাজা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান ও ১০০ উইকেটের মালিক হন।

২৫৭ রানের তাড়ায় নেমে জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে চার মেরে এই কীর্তি গড়েন রাজা। দুটি চার ও দুটি ছয়ে ২১ বলে ৩১ রান করা জিম্বাবুয়ের অধিনায়ক ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে প্যাভিলিয়নে ফেরেন।

মালয়েশিয়ার বীরান্দীপ সিং ১১১ টি-টোয়েন্টি খেলে ৩১৮০ রান ও ১০৯ উইকেট নিয়ে ছিলেন রাজার আগে একমাত্র ক্রিকেটার। তিনি জিম্বাবুয়ের প্রথম ও বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে তিন হাজারের বেশি রান করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪