লিওনেল মেসির ইনজুরির কারণে নতুন মৌসুমের আগে প্রীতি সফরে পুয়ের্তো রিকোতে ইন্টার মিলানের ইন্দেপেন্দিয়েন্তে দেল ভাল্লের বিপক্ষে ম্যাচ খেলার কথা থাকলেও সেই ম্যাচটি মাঠে গড়ায়নি। আর্জেন্টিনা অধিনায়ক কথা দিয়েছিলেন, সময়সুযোগ বুঝে তারা ম্যাচটি খেলবেন। তারই ধারাবাহিকতায় গতকাল (বৃহস্পতিবার) পুয়ের্তো রিকোতে সেই ম্যাচে লড়াই করে জিতল এমএলএস চ্যাম্পিয়নরা। সান্তিয়াগো মোরালেস ও মেসির গোলে ইন্দেপেন্দিয়েন্তেকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। এই জয়ের মধ্য দিয়ে মায়ামির প্রাক মৌসুমের সফর শেষ হলেও ইতোমধ্যে নতুন মৌসুমের একটি ম্যাচ খেলে ফেলেছে এমএলএস।
মেসি হ্যামস্ট্রিং চোটে পড়ায় তাকে ছাড়া ম্যাচ বিবর্ণ হওয়ার আশঙ্কা থেকে ইভেন্ট প্রমোটার ও পুয়ের্তো রিকো সরকারের সঙ্গে আলোচনা করে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচটি পরে খেলার প্রতিশ্রুতি দিয়ে স্থগিত করে ২৬ ফেব্রুয়ারি খেলার সূচি চূড়ান্ত করা হয়। ৭২ ঘণ্টা পর রাজ্য প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটি এসসির সঙ্গে তাদের খেলার কথা থাকলেও হেড কোচ হাভিয়ের মাসচেরানো ইন্দেপেন্দিয়েন্তের বিপক্ষে পূর্ণ শক্তির দলে মাঠে কম সময় পাওয়া খেলোয়াড়দের মধ্যে লুইস সুয়ারেজ, রোক্কো রিওস নোভো, মোরালেস ও ফাকুন্দো মুরাকে মাঠে নামান।
হাফ টাইমের পর মেসি,রদ্রিগো ডি পল ও তেলাস্কো সেগোভিয়াকেও দেখা গেছে। নতুন খেলোয়াড় জার্মান বার্তেরামে কিছু সময় পান মাঠে। মেসি যতবার বলে পা লাগিয়েছেন, গ্যালারি থেকে তার নামে গগণবিদারী অভিবাদন এসেছে। পেনাল্টি থেকে গোল করেন মেসি। দুজন সফল সমর্থক ম্যাচ শেষ হওয়ার আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীর সঙ্গে সেলফি তুলেছেন। তবে বিব্রত হয়েছেন মেসি এক ভক্ত পেছন থেকে তাকে জড়িয়ে ধরায় সমর্থককে টানতে গিয়ে নিরাপত্তারক্ষী মেসিকেও ফেলে দিলে বিরক্তি নিয়ে উঠে দাঁড়ান আটবারের ব্যালন ডি’অর জয়ী।