| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তানজিম সাকিব কি ফিরবেন পাকিস্তান সিরিজে

  • আপডেট টাইম: 28-02-2026 ইং
  • 75464 বার পঠিত
তানজিম সাকিব কি ফিরবেন পাকিস্তান সিরিজে

তরুণ পেসার তানজিম হাসান সাকিব বেশ ছন্দে ছিলেন বিপিএলের সর্বশেষ আসরে। বল হাতে ভালো অবদান রেখেছিলেন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। কিন্তু ব্যাক পেইনের চোটে পড়ে অদম্য টি-টোয়েন্টি কাপের এক ম্যাচ খেলার পরই ছিটকে যান তানজিম সাকিব। ফলে চলমান বিসিএল ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টও খেলছেন না তিনি। 

সাকিব  বর্তমানে ভালো আছেন এবং স্ক্যান রিপোর্টও ভালো। আগামী ৯ মার্চ বাংলাদেশে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই  সিরিজে পুরো ফিট হলেও তানজিম সাকিব খেলতে পারবেন কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে, হয়তো আসন্ন সিরিজ শুরুর আগে মাঠে ফিরতে পারবেন সাকিব। 

বিপিএলের দ্বাদশ আসরে ১০ ম্যাচে ১২ উইকেট শিকারী তানজিম সাকিব গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট-বল উভয় বিভাগেই ছিলেন ছন্দময়। সবমিলিয়ে ২৮টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ৩৪ উইকেট আর রানের ঝুলিতে সংগ্রহ ১৯১ রান। 

বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহন না করায় অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরতে যাচ্ছে লিটন-শান্তরা।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪