| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেজর লিগ সকারে মেসির জোড়া গোলে মায়ামির ইতিহাস

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 73862 বার পঠিত
মেজর লিগ সকারে মেসির জোড়া গোলে মায়ামির ইতিহাস

ইন্টার মায়ামি মেজর লিগ সকারের রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে। অরল্যান্ডো সিটি এসসির মাঠে এলএ গ্যালাক্সির কাছে হার দিয়ে শুরু করা দলটি প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে তারা দাঁতভাঙা জবাব দেয় চার গোল করে, যার মধ্যে লিওনেল মেসি করেছেন দুটি গোল। ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়ামে প্রথমবার জেতা মায়ামি রোববার রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৪-২ ব্যবধানের জয়ে তেলাসকো সেগোভিয়া একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

৫৭তম মিনিটে সেগোভিয়ার পাস ধরে মেসি ২-২ স্কোর করেন। ৮৫তম মিনিটে সেগোভিয়া একার প্রচেষ্টায় লিড এনে দিলে জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড় দিয়ে মেসি ৯০তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন।

বর্তমান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মেসি মৌসুমের প্রথম দুটি গোল করলেন এক ম্যাচেই। তাতে রেগুলার সিজনের প্রথম ৫৫ এমএলএস ম্যাচে তার গোল ৫২টি, এর মধ্যে ৫১টি এসেছে শেষ ৪৯ ম্যাচে। এতে করে তার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়াল ৮৯৮টি, যার মধ্যে বার্সার হয়ে ৬৭২ ও আর্জেন্টিনায় ১১৫।

ম্যাচ শেষে মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো  বলেন, ‘এই জয় শুধুই খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধে কোনো কৌশল ছিল না,ছিল হৃদয়, সাহসিকতা, বল দখল, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও দায়বদ্ধতা। দলটি ঘুরে দাঁড়িয়েছে কারণ তারা গত বছর চ্যাম্পিয়ন ছিল। শেষ পর্যন্ত খেলোয়াড়রাই তা করে দেখিয়েছে। এই জয় তাদেরই।’

মাসচেরানো মেসিকে নিয়ে বললেন, ‘সে সর্বকালের সেরা খেলোয়াড়। আর একজন নেতা হিসেবে সে অন্যদের অনুপ্রাণিত করে। তবে প্রায়ই তার নিজেরও অনুপ্রাণিত হওয়ার প্রয়োজন হয়। নানা সুযোগের মাঝে, অন্য কারো চেয়ে ভালো সুযোগ তৈরি করার ক্ষমতা তার আছে, আর সেটিই আমাদের খেলাটি ঘুরিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে।'

মার্কো পাসালিচ ১৮ মিনিটে অরল্যান্ডোকে এগিয়ে দেন। ছয় মিনিট পর মার্টিন ওডেজা স্কোর ২-০ করেন। দ্বিতীয়ার্ধের চার মিনিট যেতে না যেতেই মায়ামি ব্যবধান ২-১ এ কমায়, গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর মেসির যাদু আর তাতেই দশমবারের চেষ্টায় প্রথমবার অরল্যান্ডোর মাঠে মেজর লিগ সকারে জয় তুলে নেয় মায়ামি।

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪