| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধের প্রভাবে আকাশপথ বন্ধ থাকায় আটকা পড়ল জিম্বাবুয়ে দল

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 73798 বার পঠিত
ইরান যুদ্ধের প্রভাবে আকাশপথ বন্ধ থাকায় আটকা পড়ল জিম্বাবুয়ে দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার শেষ ম্যাচ খেলার পরও দেশে ফিরতে পারছে না জিম্বাবুয়ে। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ বন্ধ থাকায় আপাতত ভারতে থাকছে দলটি।

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বকাপের অনেক দেশই এখন পড়তে যাচ্ছে বিপাকে। জিম্বাবুয়ে এবং অন্য দলগুলোর ফেরার জন্য বিকল্প পথ খুঁজছে টুর্নামেন্ট আয়োজকেরা। সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে কিছু সদস্য ও স্টাফরা ভাগে ভাগে রওনা দেওয়ার কথা থাকলেও এ পরিস্থিতিতে তা পরিবর্তিত হয়েছে। জিম্বাবুয়ের দিল্লি থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে হারারে যাওয়ার পরিকল্পনা রাখা হলেও এখন অন্য এয়ারলাইন্স ও অন্য রুট ভাবা হচ্ছে তাদের নিরাপত্তার জন্য। আগামী ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলে দলটির থাকার ব্যবস্থা করা হয়েছে। 

ভ্রমণ পরিকল্পনা নিয়ে জিম্বাবুয়ের কোচ জাস্টিন স্যামন্স জানিয়েছেন, ম্যাচ নিয়ে ব্যস্ত থাকায় তারা যুদ্ধের কিছু শোনেননি। এদিকে পাকিস্তান তাদের সুপার এইটের শেষ ম্যাচ খেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে লাহোরে ফিরে গেছে।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপরে ক্ষেপণাস্ত্র হামলা চালালে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের আকাশপথ বন্ধ হয়ে যায়। এতে ওই অঞ্চলে এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। তবে আইসিসি এক বিবৃতিতে জানায়, তারা ‘পরিবর্তিত পরিস্থিতি’ নজরে রাখছে এবং ‘সব সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ, লজিস্টিকস ও নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ বিকল্প পরিকল্পনা চালু করেছে।’

‘মধ্যপ্রাচ্যের সংকট সরাসরি টুর্নামেন্ট পরিচালনায় প্রভাব না ফেলায় আইসিসি স্বীকার করছে যে অনেক খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকর্মী ও ইভেন্ট স্টাফ উপসাগরীয় বিমানবন্দর, বিশেষ করে দুবাই (ডিএক্সবি), ট্রানজিট হিসেবে ব্যবহার কারীরা টুর্নামেন্ট শেষে নিজ নিজ দেশে ফেরার জন্য এসব রুটের ওপর নির্ভরশীল।’

আইসিসি জানায়, ‘আইসিসির ট্রাভেল ও লজিস্টিকস দল বড় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে কাজ করে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার হাব ব্যবহার করে বিকল্প রুট খোঁজা হচ্ছে। আইসিসির নিরাপত্তা পরামর্শকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত পরামর্শের জন্য একটি বিশেষ আইসিসি ট্রাভেল সাপোর্ট ডেস্কও চালু করা হয়েছে।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪