| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা নিরাপত্তা জোরদার

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 75976 বার পঠিত
সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা নিরাপত্তা জোরদার

ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসের আক্রোতিরিতে অবস্থিত ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটিতে আজ সোমবার সকালে রানওয়েতে একটি বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে পড়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘাঁটিতে অবস্থানরত সেনাদের পরিবারের সদস্য এবং সার্বক্ষণিকভাবে জরুরি নন এমন সব স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ড্রোন হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “যে ঘাঁটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে আমরা এই মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারছি না।” তবে কোথা থেকে এই হামলা এসেছে বা কারা এই হামলার জন্য দায়ী সে ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪