| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনির স্ত্রী নিহত

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 75898 বার পঠিত
খামেনির স্ত্রী নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির আহত স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) তার মৃত্যুর কথা জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনিসহ হামলায় খামেনির পরিবারের সদস্য এবং দেশের অনেক শীর্ষ ব্যক্তিও নিহত হন।রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছিলো, আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

সর্বোচ্চ নেতার বাসভবনের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াকিবহাল সূত্রের সঙ্গে যোগাযোগের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে শনিবার সকালের আরেক হামলায় খামেনির পুত্রবধূদের একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪