| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ইরানের

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 74803 বার পঠিত
ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ইরানের

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৪টায় নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে,গত সাত ঘণ্টার মধ্যে প্রথমবার মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ যেমন বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা (ফিলিস্তিন), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন থেকে দ্রুত নিজ দেশের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। গুরুতর নিরাপত্তা ঝুঁকি থাকায় বাণিজ্যিক ফ্লাইটে করে দ্রুত তাদের  সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে মঙ্গলবার। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪