| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভয়াবহ হামলার স্বীকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 74773 বার পঠিত
ভয়াবহ হামলার স্বীকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন

ইসরায়েলি বাহিনী বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র বা আইআরআইবি লক্ষ্য করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করে একে ইরানি প্রপাগান্ডা মেশিনের হৃদপিণ্ডে আঘাত হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি। 

যুদ্ধবিমানগুলো তেহরানে আইআরআইবি কমপ্লেক্সে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই হামলা পরিচালনা করেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, এই কেন্দ্রটি ইরানি বিপ্লবী গার্ডের অন্যতম প্রধান শক্তিশালী ভিত্তি এবং তাদের ভাষায় এটি মিথ্যা ও নিপীড়নের যন্ত্রের কেন্দ্রস্থল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করে এই যোগাযোগ কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

এই হামলার ফলে ইরান সরকারের প্রধান প্রচার ও যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের ক্ষতি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের প্রধান পেম্যান জেবেলি হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, তেহরানে তাদের সদর দপ্তরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বেশ কিছু অংশে সরাসরি আঘাত হানা হয়েছে এবং তেহরানের বেশ কিছু সরকারি ভবনে একই ধরনের হামলা করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও নতুন মাত্রা পেতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪