| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের হুঁশিয়ারির পর সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 74760 বার পঠিত
ট্রাম্পের হুঁশিয়ারির পর সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সংলগ্ন উপশহর আল খারজে ফের ড্রোন নিক্ষেপ করেছে ইরান। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ইরান থেকে আসা ড্রোনগুলোর মধ্যে অন্তত ৮টিকে আটকে দিতে পেরেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে কয়টি ড্রোন ছোড়া হয়েছিল এবং এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কিত কোনো তথ্য বিৃবতিতে পাওয়া যায়নি।

মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সৌদিতে মার্কিন দূতাবাসে দু’টি ইরানি ড্রোন আঘাত হানে। এর পর প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিক হুঁশিয়ারিতে বলেন, “সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়া হবে।” এই সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর ফের সৌদিতে ড্রোন হামলা করেছে ইরান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪