যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘকাল ধরে টানার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটাই লক্ষ্য ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
ভ্যান্স আরও বলেন, ‘প্রেসিডেন্ট শুধু ইরানকে থামাতে চান না তিনি নিশ্চিত করতে চান ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং এ জন্যই ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।’
ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘ যুদ্ধের পুনরাবৃত্তি হবে না জানিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বেসামরিক বলা হলেও মূলত তা অস্ত্র তৈরির উদ্দেশ্যে চালানো হচ্ছে,ডোনাল্ড ট্রাম্প কখনোই ইরানকে বহু বছরের দীর্ঘ সংঘাতে জড়াতে দেবেন না।