| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন ও ইসরায়েলের বিমান হামলার মধ্যেই ইরানে ভূমিকম্প অনুভূত

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 74611 বার পঠিত
মার্কিন ও ইসরায়েলের বিমান হামলার মধ্যেই ইরানে ভূমিকম্প অনুভূত

দক্ষিণ ইরানে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ইউটিসি মান সময় ০৬টা ৫৫ মিনিট ০৭ দশমিক ৮ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এছাড়া জেরাশ শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান বলে জানানো হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে দেশটির বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলের বিমান হামলা চলাকালিন কম্পনটি অনুভূত হয়। 

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪