| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়তে পারে ঈদের ছুটি

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 75604 বার পঠিত
বাড়তে পারে ঈদের ছুটি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাবে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা আছে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জনগণের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়তে পারে যার সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। তাই এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪