| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান ও পর্যটন খাতে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা বাস্তবায়নের নির্দেশনা

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 75594 বার পঠিত
বিমান ও পর্যটন খাতে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা বাস্তবায়নের নির্দেশনা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এ নির্দেশনায় কর্মকর্তাদের উদ্দেশে ‘জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়ন’ সংক্রান্ত সভায় তিনি বলেন, ‘আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন, যাতে আমরা আমাদের প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে পারি।’ এ সময় তিনি নির্বাচনী ইশতেহারের প্রতিটি লক্ষ্য সুনির্দিষ্ট সময়ের মধ্যে অর্জনের জন্য সেগুলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ভাগে বিভক্ত করার নির্দেশ দেন।

সভায় বিশেষ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আগামী ছয় মাসের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে  নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি অর্থের ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় আরও অংশ নেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪