২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু রয়েছে যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৪০২ জন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ২৮ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী ইরান জুড়ে শত শত রাউন্ড বোমা ফেলে ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে।