| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কার্বন ট্রেডিংকে গুরুত্ব দিয়ে মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার

  • আপডেট টাইম: 04-03-2026 ইং
  • 74970 বার পঠিত
কার্বন ট্রেডিংকে গুরুত্ব দিয়ে মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার

আগামী মে মাস থেকে পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় সারাদেশে একযোগে ২৫ কোটি গাছের চারা রোপণের এক বিশাল কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে সরকার। তৈরি পোশাক খাতের পরপরই এখন ‘কার্বন ট্রেডিং’ বা কার্বন বাণিজ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মন্ত্রিপরিষদ বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ।

২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী মে মাস থেকে সারাদেশে একযোগে গাছের চারা লাগানো শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিবেশ ও জলবায়ু রক্ষায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও তা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 

আব্দুল আউয়াল মিন্টু সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে বলেন,সরকার তৈরি পোশাক খাতের পরপরই কার্বন ট্রেডিংকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে এছাড়া বৈশ্বিক পরিস্থিতিতে হরমুজ প্রণালি বন্ধের ফলে জ্বালানি সংকটের যে শঙ্কা তৈরি হয়েছে সে বিষয়েও সরকার ওয়াকিবহাল রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪