| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুরের হাতে এখন এক মন্ত্রণালয়

  • আপডেট টাইম: 04-03-2026 ইং
  • 74892 বার পঠিত
নুরের হাতে এখন এক মন্ত্রণালয়

দায়িত্ব কমানো হয়েছে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের। দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা নুরকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনবর্ণ্টন করা হয়েছে বলে গেজেটে উল্লেখ আছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোট থেকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে নতুন সরকারের প্রতিমন্ত্রী করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টনের সময় নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

গেজেট প্রকাশ করে নুরুল হক নুর কে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করা হয়েছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪