| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না সাকিবের

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 69850 বার পঠিত
পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না সাকিবের

জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরা নিয়ে অনেকদিন ধরে চলছে দোলাচল। সাম্প্রতিক সময়ে সেই আলোচনা জোরালো হওয়ায় ধারণা করা হচ্ছিল  পাকিস্তান সিরিজ দিয়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন তিনি। তবে সাকিবের আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের জার্সি গায়ে তোলা হচ্ছে না। অপেক্ষার পালা আরও বাড়ছে সাকিব ও সাকিব ভক্তদের।

লম্বা সময় দলের বাইরে থাকার পাশাপাশি অনুশীলন ছাড়া সাকিবকে স্কোয়াডে যুক্ত করার যৌক্তিকতা নিয়ে কথা ওঠায় আসন্ন সিরিজের জন্য বিসিবির কাছে নির্বাচকদের দেওয়া স্বোয়াডে নাম নেই সাবেক এই অধিনায়কের। এ ছাড়া তার মামলার ব্যাপারেও কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব। 

বিসিবি পরিচালক আসিফ আকবর গতকাল (বুধবার) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমে সাকিবকে নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘সাকিবের মামলার বিষয়ে কাগজপত্র  বিসিবির তরফ থেকে মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয়ের পাশাপাশি আমাদের লিগ্যাল টিমও কাজ করছে।’ তবে দ্রুততম সময়ের মাঝে সাকিবকে দলে দেখার আশাবাদী আসিফ আরও বলেন, ‘সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। আশা করছি খুব দ্রুততম সময়ে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরাও অপেক্ষা করছি।’

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগামী ১১ মার্চ থেকে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রতিটি ম্যাচের ভেন্যু ও সময় একই তবে এখনও আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪