| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না বাংলাদেশ কোচ

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 69789 বার পঠিত
বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না বাংলাদেশ কোচ

অভিষেকটা হয়েছে দুর্দান্ত বাংলাদেশের এশিয়া কাপে। এশিয়ান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে ০-২ গোলে হারলেও চীনের সঙ্গে ম্যাচে এমন পারফরম্যান্সের পর বাংলাদেশকে নিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে অনেকে। 

আজ (বৃহস্পতিবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বলেন, 'আমি প্রতিটি ম্যাচকে সেভাবেই দেখি যেভাবে তা সামনে আসে। এখানে আমরা আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি। আমি এটা ভাবতে চাই যে প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে। এটি তাদের জন্য শেখার একটি শিক্ষামূলক সুযোগ।'

এশিয়ান কাপের মতো টুর্নামেন্ট বাংলাদেশের জন্য শিক্ষণীয় মনে করে বাটলার বলেন, ‘সাফের পর্যায়ে খেলা আর এএফসির পর্যায়ে খেলার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। এখানকার মাঠ, প্রশিক্ষণের সুবিধা এবং প্রতিপক্ষ দলের মান অনেক উন্নত। সবকিছুই এখানে অনেক বেশি পেশাদার এবং সুশৃঙ্খল। আমি আন্তরিকভাবে মনে করি যে সাফ, বাফুফে এবং এই ছোট দলগুলো এই ধরনের টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে পারে।’

প্রতিপক্ষ উত্তর কোরিয়াকে নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘উত্তর কোরিয়া খুব শক্তিশালী একটি দল। তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যিই খুব প্রতিভাধর একটি দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে তারাই এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট।’ গত ম্যাচে বাংলাদেশের গোলপোস্ট সামলানো মিলি আক্তারকে নিয়ে বেশ প্রশংসা করে কোচ বলেন,‘মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪