| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 73142 বার পঠিত
সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপ ও উদ্যোগের প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এ অধিবেশনকে সামনে রেখে সরকারি দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ।

তিনি জানান, সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফ—রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে তুলে ধরা হবে। এসব জনকল্যাণমূলক পদক্ষেপ যাতে ভাষণে প্রতিফলিত হয়, সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে।

এছাড়া সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে এবং যেসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বিশ্বের বর্তমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে অর্থমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪