যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক দিনে বেশ কয়েক দফা হামলার পর কুয়েতে নিজেদের দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মীদের ফেরার নির্দেশ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি সেনাঘাঁটি আছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই কুয়েতের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।
গত ৪ ফেব্রুয়ারি বুধবার কুয়েতের আকাশসীমায়ে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর ওয়াশিংটন থেকে কুয়েতের মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ এসেছে। কুয়েতের আকাশসীমায়ে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটিকে এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় আকাশসীমায় ধ্বংস করা সম্ভব হলেও সেটির পতিত ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী। এই বিবৃতির কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাস খালি করার নির্দেশনা দেয় ।