| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : রাষ্ট্রপতি

  • আপডেট টাইম: 06-03-2026 ইং
  • 72884 বার পঠিত
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। শহীদদের আকাঙ্ক্ষা পূরণে দেশের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে।

তিনি আজ শুক্রবার সকালে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। অনুষ্ঠানে চাষিদের পাট চাষে উদ্বুদ্ধ করা হয় এবং অল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণনের ওপর গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে স্টার্টআপ এবং উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফরমে নতুন উদ্ভাবন করার আহবান জানান।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’। জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি অনুষ্ঠানের উদ্বোধন করেন। ২০১৭ সাল থেকে প্রতি বছর ৬ মার্চ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয়ভাবে পাট দিবস পালিত হয়ে আসছে।

পাট খাতের উন্নয়ন ও সমৃদ্ধি রক্ষায় এ বছর ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার প্রদান করা হয়েছে পাটক্ষেত উন্নয়নে গবেষণা, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদানের জন্য।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪