| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 70602 বার পঠিত
২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় পৌনে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। হঠাৎ ঘন কুয়াশার কারণে  দুর্ঘটনা এড়াতে শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এর দুই প্রান্তে বেশ কয়েকটি ফেরি ঘাটে নোঙর করে রাখায় যাত্রী ও যানবাহন পারাপারে সাময়িক দুর্ভোগে পরেছিলেন যাত্রীরা। 

ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত পৌনে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মোট ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে ভলে জানিয়েছন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জিসানুল হক তাপু।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪