| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 69455 বার পঠিত
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। সৌদি আরবের একটি তেলের খনি এবং মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের শায়েবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি ড্রোন ধ্বংস করে দেয়।

একই সঙ্গে সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেইস লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়। তবে কোনো ধরনের সমঝোতা ছাড়াই ওই আলোচনা শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে “অপারেশন এপিক ফিউরি” নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও “অপারেশন রোয়ারিং লায়ন” নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এই অভিযানের পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

সূত্র: এএফপি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪