| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল দিতে হবে : আলী লারিজানি

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 195188 বার পঠিত
ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল দিতে হবে : আলী লারিজানি

ইরানের জাতীয় নিরাপত্তা সচিব আলী লারিজানি বলেছেন,ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে, সেজন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আন্তর্জাতিক ভুল হিসাব-নিকাশ’ এবং এজন্য তাকে মাশুল গুনতেই হবে। ইরান পিছু হটবে না। গতকাল শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি এ কথা বলেন।

 তিনি আরও বলেন, ট্রাম্প ভেনেজুয়েলায় যা করেছিলেন এখানেও সেই একই মডেল প্রয়োগ করবেন ভেবেছিলেন কিন্তু তা করতে গিয়ে তিনি নিজেই পড়েছেন কৌশলগত অচলাবস্থা তৈরি করে ভুল হিসাবের কাদাজলে আটকা পড়েছে।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ধরে চলা সংলাপ ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হলে তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 

ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪