| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 65133 বার পঠিত
ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট সৎ ভাইয়ের রডের আঘাতে মাথার খুলি ফেটে বড় ভাই মো. মাসুদের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮ টায় উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। তাদের মা এক হলেও নিহত মো. মাসুদ একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে এবং অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মমিনের ছেলে। 

দীর্ঘদিন পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করলে তার মাথার খুলি ফেটে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার  ডা. আরিফুর ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । 

মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ মো. ওবায়দুর হক বলেন, দুই ভাইয়ের মধ্যে বসত-বাড়ি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিলো। শনিবার রাতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪