| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার বছরের রেকর্ড ভাঙল তেলের দাম

  • আপডেট টাইম: 09-03-2026 ইং
  • 63918 বার পঠিত
চার বছরের রেকর্ড ভাঙল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গতকাল রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড (প্রতি ব্যারেল) বিক্রি হয়েছে ১০৮ দশমিক ৬৮ ডলারে এবং ডব্লিউটিআই (প্রতি ব্যারেল) বিক্রি হয়েছে ১০৮ ডলারে। আগের দিন শনিবারের তুলনায় রোববার শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম ১৮ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। 

জ্বালানি তেলের বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ইরানের নিষেধাজ্ঞায় হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বাড়ছে তেলের দাম। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট হওয়ায় বিশ্বে প্রতিদিন যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে তার ২০ শতাংশ এই রুট ব্যবহার করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না তাই এই প্রণালী কে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’-ও বলা হয়।

গত ২৮ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্কবার্তা দেওয়া শুরু করে। ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে বলে তথ্য দিয়েছে ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪