| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিস্ফোরণে কাঁপল বৈরুত তথ্য এএফপি’র

  • আপডেট টাইম: 09-03-2026 ইং
  • 63766 বার পঠিত
বিস্ফোরণে কাঁপল বৈরুত তথ্য এএফপি’র

লেবাননের বৈরুতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপি’র এই তথ্য নিশ্চিত করে প্রতিবেদনে বলেছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাটিতে সম্প্রতি ইসরায়েলি বাহিনী ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে জানানো হয়েছে। 

ইসরায়েলি বাহিনী ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার ফলে সেখানে ব্যাপক জনসমাগম ও অস্থিরতা তৈরি হয়েছে। গত সপ্তাহের ধারাবাহিক তীব্র বিমান হামলার পর গত শনিবার থেকে এলাকাটিতে নতুন করে কোনো হামলা হয়নি। 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে এক সপ্তাহের বেশি সময় ধরে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইরানে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ নিহতের পাশাপাশি আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ইরানের যুদ্ধ শুরুর পর লেবাননেও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪