চলমান ইরানি হামলার ফুটেজ শেয়ার করার জেরে কাতারে ৩১৩ জনের বিরুদ্ধে “প্রচলিত বিভ্রান্তিকর তথ্য”শেয়ার করার অভিযোগ এনে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা “ভিডিও ক্লিপ ধারণ ও প্রচার করে এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন যা জনমত প্রভাবিত করতে পারে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন জাতীয়তার নাগরিক হওয়ায় তাদের অর্থনৈতিক ও সাইবার অপরাধ প্রতিরোধ বিভাগের আওতায় গ্রেপ্তার করা হয়েছে।
গত ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ মার্চ কুয়েত কর্তৃপক্ষ দেশটির পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। এইবার কাতার ৩১৩ জঙ্কে গ্রেফতার করলো। সংযুক্ত আরব আমিরাত সংবেদনশীল ছবি শেয়ার বা অনির্ভরযোগ্য তথ্য পুনরায় প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করে বাসিন্দাদের খুদে বার্তা দিয়ে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনার স্থান বা নিক্ষিপ্ত বস্তু ও ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও ধারণ, প্রকাশ বা প্রচারের বিরুদ্ধে সতর্ক করেছে।
একই ধরনের সতর্কতা সৌদি আরব জারি করার পরও ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গ্রুপ চ্যাটে ছড়িয়ে পড়ছে।