| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের 'শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণায়এশিয়ার শেয়ার বাজারে উত্থান

  • আপডেট টাইম: 10-03-2026 ইং
  • 62187 বার পঠিত
ট্রাম্পের 'শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণায়এশিয়ার শেয়ার বাজারে উত্থান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দামে ব্যাপক পতনের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলোতে ব্যাপক উত্থান দেখা গেছে। সোমবার (৯ মার্চ) ৫ শতাংশেরও বেশি পতনের পর, মঙ্গলবার (১০ মার্চ) জাপানের বেঞ্চমার্ক নিক্কেই-২২৫ প্রায় ২.৫ শতাংশ বেড়েছে।

দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আগের সেশনে ৬ শতাংশ পতনের পর ৫ শতাংশ বেড়েছে। হংকংয়ে হ্যাং সেং সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে, যা আগের দিনের বিপরীত। অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচক সোমবার ২ শতাংশ পতনের পর আজ ১ শতাংশ বেড়েছে। বাংলাদেশেও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকালেই সূচকে ব্যাপক উত্থান দেখা গেছে।




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪